মালদা

গাড়ির চাবি কেড়ে নেওয়ায় গতিধারা প্রকল্পের গাড়ি চালকদের সঙ্গে ম্যাক্সি চালকদের বচসা

গাড়ির চাবি কেড়ে নেওয়ায় গতিধারা প্রকল্পের গাড়ি চালকদের সঙ্গে ম্যাক্সি চালকদের বচসা, ঘটনায় পথ অবরোধ ইংরেজ বাজারের লিচু মোড় এলাকায়। যার কারণে সমস্যায় পড়লেন মালদা-রতুয়া রুটের সমস্ত যাত্রীরা।

        জানা যায়, বুধবার সকালে রাজ্য সরকারের গতিধারা প্রকল্পের এক ম্যাজিক গাড়ি রথবাড়ি স্ট্যান্ডে এলে তার চাবি কেড়ে নেয় WB-65 2222 নাম্বারের ম্যাক্সি চালক বলে অভিযোগ। এমনকি এই চাবি নিয়েই ওই চালক দুপুর নাগাদ যাত্রী বোঝায় করে গন্তব্যের দিকে বেড়িয়ে যায় বলে অভিযোগ। ঘটনায় ওই গতিধারা প্রকল্পের গাড়ি চালক ফোন মারফৎ বিষয়টি তার ইউনিয়নকে জানায়। এরপর কতুয়ালি ব্রীজ সংলগ্ন লেচু মোড়ে ওই ম্যাক্সিটিকে দাড় করায় গতিধারা প্রকল্পের গাড়ি চালকরা। এই নিয়ে দু পক্ষের মধ্যে বিবাদ শুরু হয়ে যায়। এরপর ওই ম্যাক্সি চালক গাড়িটিকে রাস্তার উপর দাড় করিয়ে শুরু করে অবরোধ। যার ফলে বেশ কিছুক্ষণের মধ্যেই ব্যাপক যানজটের সৃষ্টি হয় ওই এলাকায়। যদিও গতিধারা প্রকল্পের গাড়ি চালকদের দাবি তারা শুধু WB-65 2222 নম্বরের গাড়িটিকে থামিয়েছেন চাবি নেওয়ার জন্য। কিন্তু ওই গাড়ির চালক নিজেই রাস্তার উপর গাড়ি দাড় করিয়ে অবরোধ শুরু করেছে।

        এবিষয়ে অভিযুক্ত ম্যাক্সি চালক জানায়, সে এই ঘটনা সম্পর্কে কিছুই জানে না। যে করেছে তার নাম কৃষ্ণ। কিন্তু তার গাড়ি আটকে দেওয়ায় সে অবরোধে নেমেছে। 

        কিন্তু এদিন ম্যাক্সি ইউনিয়নের এই অনৈতিক কাজের জন্য সমস্যায় পড়লেন সাধারণ নিত্য যাত্রীরা বলেই মনে করছেন অনেকেই।